দাবিত্যাগ: আঞ্চলিক বিধিনিষেধের কারণে কিছু ব্যবহারকারীর জন্য নতুন কৌশল এবং বিনিয়োগ তৈরি করা অনুপলব্ধ হতে পারে; তবে, বিদ্যমান বিনিয়োগ এবং কৌশলগুলো যথারীতি চালু থাকবে।
উপরন্তু, নতুন ব্যবহারকারীদের জন্য Copy Trading আর উপলব্ধ থাকবে না। বিদ্যমান ব্যবহারকারীরা ওয়েব পার্সোনাল এরিয়া (web Personal Area)-র মাধ্যমে পরিষেবাটি অ্যাক্সেস করা চালিয়ে যেতে পারেন।
এটি নিচের যেকোনো একটি কারণে হতে পারে:
- আপনার অ্যাকাউন্ট এখনো যাচাই করা হয়নি। বিনিয়োগ করার আগে নিশ্চিত করুন যে আপনি আপনার Exness অ্যাকাউন্ট যাচাই করেছেন।
- কৌশলের ইকুইটি প্রয়োজনীয় ন্যূনতম পরিমাণের চেয়ে কম। কৌশলের ইকুইটি বাড়ানোর জন্য কৌশল প্রদানকারীকে অর্থ জমা করতে হবে।
- কৌশলের মোট ইকুইটি (কৌশল প্রদানকারীর ইকুইটি + সব বিনিয়োগের ইকুইটি) 500,000 USD অতিক্রম করেছে।
- কৌশল প্রদানকারীর প্রথম ন্যূনতম জমার লেনদেনটি এখনো সম্পন্ন হয়নি। কৌশল প্রদানকারী তাদের অ্যাকাউন্ট ধরন অনুযায়ী প্রয়োজনীয় ন্যূনতম নির্ধারিত পরিমাণ জমা করতে পারেন। যদি ইতোমধ্যেই জমা করা হয়ে থাকে, তাহলে সেটি কৌশলে প্রতিফলিত হতে কিছুটা সময় লাগতে পারে, তাই পরে আবার চেক করুন।
- যদি মার্কেট পুনরায় খোলার আগে 3 ঘণ্টার কম সময় থাকে, তাহলে বিনিয়োগকারীরা একটি ত্রুটির নোটিফিকেশন দেখতে পাবেন। মার্কেট পুনরায় খুললে তারা কপি করা শুরু করতে পারবেন।
নির্দিষ্ট কিছু অঞ্চলে বিনিয়োগ তৈরির সুবিধা উপলভ্য নাও থাকতে পারে। আপনার অঞ্চলে এই নিষেধাজ্ঞাগুলি প্রযোজ্য কিনা তা নিশ্চিত করতে আপনার পার্সোনাল এরিয়া (PA)-তে যান।